চা অধ্যুষিত জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

November 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, চা অধ্যুষিত জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। সকল জেলাগুলোকে চার লেনের মধ্যে নিয়ে

আসব। সকল রেলকে ডুয়াল গেটের মধ্যে নিয়ে আসব।শনিবার ৩০ নভেম্বর  দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলীর

সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার টিএলসিসি সভায় যোগ দেন।পরে পৌরসভার সিনিয়ন সিটিজেন পার্ক প্রবীণাঙ্গন এর উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com