শ্রীমঙ্গল রেলস্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ড ॥ ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা

November 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল রেলস্টেশনে ওভার ব্রীজের পাশে একটি মেয়াদ উত্তীর্ণ মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

৩০ নভেম্বর শনিবার দুপুরে স্টেশনে দাড়ানো অবস্থায়  মালবাহী এ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। এসময় স্থানীয়দের সহায়তায় ট্রেনের চালক দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এছাড়াও ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনা স্থলে উপস্থিত হন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বা লাইন বন্ধ রাখতে হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের সামনে ইঞ্জিন থেকে ধোঁয়া  ও আগুনের ফুলকি বের হয় দেখে উৎসুক জনতা এগিয়ে আসেন। এসময় ট্রেনের চালক দ্রুততার সহিত জনতার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রেনের চালক হোসেন শহীদ জানান, ইঞ্জিনের একজাস্টায় ময়লা জমায় কার্বন গলে যাওয়ায় আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তিনি আরো জানান, ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। সময়মত যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com