শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী অনুষ্ঠিত

তোফায়েল পাপ্পু॥ মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রীমঙ্গলের সাংবাদিক নেতারা। একই সাথে কর্মরত সকল সাংবাদিক নিবন্ধন, সাংবাদিকদের ন্যায় সঙ্গত বেতন ভাতা প্রদানসহ ১৪ দফা দাবী দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানানো হয়।
১ ডিসেম্বর রবিবার ৭১-এর মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসের প্রাক্কালে বিজয়ের মাসের প্রথম দিনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে সাংবাদিক নেতা এ আহবান জানান।
১ ডিসেম্বর ২০১৯ রবিবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনসহ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সৈয়দ আবুজাফর সালাউদ্দিন। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুজার রহমান বাবলার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের প্রধান সম্পাদক, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, একুশে টিভির মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বিজয় টিভি’র বিক্রমজিৎ বর্ধন, আরটিভির মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, এশিয়া টিভি’র এস কে দাশ সুমন, দৈনিক করতোয়া’র মো. আব্দুস শুক্কুর, আনন্দ টিভি’র তোফায়েল আহমেদ পাপ্পু, অধিকারের প্রীতম পাল, সাপ্তাহিক চায়ের রাজধানী’র সম্পাদক আজম মিজান, সবুজ বাংলা টিভি’র শেখ জুয়েল, সাপ্তাহিক ঠিকানা’র শামসুল ইসলাম শামীম, সাংবাদিক মনসুর হাসান, রূপম আচার্য। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাসহ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন