শ্রীমঙ্গলে ফ্রিল্যান্সিং ল্যাবের উদ্বোধন

December 3, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ই-জোন আইটি ইন্সটিটিউট এর ১ যুগে পর্দাপন উপলক্ষে ফ্রিল্যান্সিং ল্যাব এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ১১ টায় শহরের কলেজ রোডস্থ ই-জোন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোরন উরিয়ে, ফিতা ও কেক কেটে ফ্রিল্যান্সিং ল্যাব এর শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। এসময় অন্যদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন দেববর্মা, পরিচালক বিশ্ব রাজ ধর পাপ্পু, সাপ্তাহিক জয় বার্তার সম্পাদক বঙ্গকবি লৎফুর রহমান, মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আতাউর রহমান কাজল, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অনুজকান্তি দাশ, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি তোফায়েল পাপ্পু, ফ্রিল্যান্সার সোহাগ নকরেক, আলোঘর প্রজেক্ট এর এরিয়া ম্যানেজার সামুয়েল যোসেফ, শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির সভাপতি মো. শামীম মিয়া, রুপম আচার্য্য প্রমুখ।

ই-জোন এর চেয়ারম্যান সুমন দেববর্মা বলেন, ২০০৮ সালের ৩ ডিসেম্বর তারিখে মাত্র ২টি কম্পিউটার দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তাদের ৬টি শাখা হয়েছে। এই ফ্রিল্যান্সিং ল্যাবের মধ্যে ছাত্র/ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স করে যাতে করে অনলাইনের মাধ্যমে অর্থ উর্পাজন করতে পারে সেই লক্ষ্য নিয়ে এই ল্যাবটি চালু করা হয়। এতে করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ তৈরী হবে। এ সময় ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হওয়া প্রথম ১০০ জনের জন্য ৫০% স্কলারশীপ ঘোষনা করেন সুমন দেববর্মা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com