ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর স্মরণে শোকসভা

December 4, 2019,

ইমাদ উদ দীন॥ ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর স্মরণে মৌলভীবাজারে শোকসভা করেছে জাতীয় মহিলা সংস্থা ও সৈয়দ মুজতবা আলী পাঠাগার ও গবেষণা কেন্দ্র।

৪ ডিসেম্বর বুধবার শহরের মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়ামে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রেজিয়া রহমান, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান রেজিয়া রহমান। সৈয়দ মুজতবা আলী পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালনায় ও সৈয়দ মুজতবা আলী পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি কবি সৌমিত্র দেব টিটু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রাহেলা আহমেদ, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা মো: ইয়াইয়া।

বক্তরা বলেন  তিনি একজন সৎ,নিষ্টাবান ও নিবেদিত প্রাণ ছিলেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com