মৌলভীবাজারে স্বাধীন মেধাবৃত্তি ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলার স্বাধীন সামাজিক সংগঠন এর উদ্দ্যোগে কনকপুর ইউনিয়নের বাংলা বাজার আব্দায় অনুষ্ঠিত হয়।
৪ ডিসেম্বর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন কনকপুর, কামালপুর, আমতৈল, আপার কাগাবলা ও মোস্তফাপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেরা ১০ জনকে নগদ অর্থ, সাটিফিকেট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
মেধাবৃত্তিতে ১ম স্থান অধিকার করে হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাজিয়া ইসলাম তমা, ২য় স্থান অধিকার করে সানরাইজ প্রি-ক্যাডেট এন্ড কেজি স্কুল এর ছাত্রী তৈয়বা বেগম, ৩য় স্থান অধিকার করে হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাজদিয়া আফরিন। অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রধান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য- মামুনুর রশীদ চৌধুরী, মশিউর রহমান রিপন, বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ খালেদ চৌধুরী, কনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, সিলেট দক্ষিণ সুরমা কলজের প্রভাষক দিপক চন্দ, মোবারক হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফররুখ আহমদ, কাজল মাহমুদ, লুৎফুর রহমান আনোয়ার, কয়েছ আহমেদ, নাবিদ চৌধুরী, সুমন আহমদ, এড. রুপক চন্দ, সাইফুল ইসলাম, আব্দুল করিম, আব্দুল কাইয়ুম, সুজেল কাইয়ুম, জয়দ্বীপ ধর জনি, নজরুল ইসলাম, মইনুল খান, বেলাল খন্দকার, সঞ্জিৎ মল্লিক, বেলাল খন্দকার, সুমন আহমদ, রুহুল আমিন, রুবেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ, শিক্ষার্র্থী ও অভিভাবকবৃন্দ। মেধাবৃত্তিতে সার্বিক সহযোগিতাকরেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাইফুল শিপু ও সিরাজুল ইসলাম চৌধুরী মাহমুদ।



মন্তব্য করুন