শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি এডভোকেট পার্থ সারথী পাল
December 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ প্রাথমিক শিক্ষা বিভাগে সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়ারপুর লক্ষীবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদিক ও আইনজীবী পার্থ সারথী পাল।
বুধবার ৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে ও স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) শ্রেষ্ট সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
শিক্ষানুরাগী পার্থ সারথী পাল সমাজসেবার পাশাপাশি তিনি সাংবাদিক ও আইন পেশাসহ বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।



মন্তব্য করুন