শ্রীমঙ্গলে দুটি বাল্য বিয়ের আয়োজন পন্ড ॥ চলতি বছরে ৪৩টি

December 5, 2019,

বিকুল চক্রবর্তী॥  শ্রীমঙ্গলে একই দিনে পৃথক ঘটনায় দুটি বাল্য বিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন। ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উত্তর উত্তরসুর ও বালুচর এলাকায় এ দুটি বাল্য বিবাহের আয়োজন রোধ করা হয়। এর মধ্যে একটি পরিবারের ছেলে ও মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিলেন।

শ্রীমঙ্গল মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক সুদীপ দাশ রিংকু জানান, ব্রাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচী অফিসের তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজর”ল ইসলামের নির্দেশে শ্রীমঙ্গল উত্তর উত্তরশূর সেলিম মিয়ার বড়িতে গিয়ে তার ছেলে রিয়াজ মিয়া ও তার স্বজন মৃত জয়নাল মিয়ার মেয়ে আঁখি আঁক্তারের বিয়ে বন্ধ করেন। সুদীপ দাশ জানান, মেয়ের বয়স ১৫ বছর ১১ মাস এবং ছেলের বয়স ১৯ বছর ১১ মাস। দুজনই অপ্রাপ্ত বয়স্ক। এ সময় স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে ছেলের বাবা সেলিম মিয়া ও মেয়ের মামা আব্দুস শহীদ কথা দেন তারা ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বিয়ে দিবেন। অপর দিকে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর বালুচর এলাকায় মো: আলী মিয়ার মেয়ে আকলিমার (১৬)সাথে একই এলাকার দুলাল মিয়ার (২৬) বিয়ে আজ রাতে হওয়ার প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে তারা সেখানে গিয়ে  ঐ বিয়েও বতিল করেন। এবং এ দুই পরিবারও প্রতিশ্র”তিবদ্ধ হয় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার।

এ ব্যাপারে ব্র্যাক মানিবাধিকার আইন সহায়তা কর্মসূচী অফিসার আব্দুল মোতালেব জানান, বয়স কম হওয়ায় তারা অনেকটা গোপনে রাতে অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় ভাবে তথ্য পেয়ে তিনি তা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

এ ব্যপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজর”ল ইসলাম জানান, এ উপজেলা শতভাগ বাল্য বিয়ে মুক্ত রাখতে কাজ করছেন। এখন পর্যন্ত গত এক বছররে ৪৩টি বাল্য বিয়ে রোধ করেছেন।

প্রতিনিয়তই আমরা বাল্যবিয়ে রোধে প্রচারনা করে আসছি। যেখানেই এরকম আয়োজন হয় আমরা খবর পেয়ে দ্র”ত ব্যবস্থা নেই।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com