মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

December 7, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে ইনফিনিটি ম্যাথ সেন্টার  ও তালিমুল কোরআন কেন্দ্রের যৌথ উদ্যোগে মধ্যপাড়ায় (খান মঞ্জিল) মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ ডিসেম্বর সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরিক্ষা হল পরিদর্শন করেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস) আল আমীন রেফায়েত, জগৎসী জি, কে এম. সাইফুর রহমান কলেজের প্রভাষক ( ইসলামের ইতিহাস) মাওলানা আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুর রহমান, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আহমদ,  শাহ জালাল (রঃ) ওয়েলফেয়ার ট্রাষ্ট মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অলিউর রহমান সানী, তালিমুল কোরআন কেন্দ্রের পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান, ইনফিনিটি ম্যাথ সেন্টারের পরিচালক আহমদ আলী, মৌলভীবাজার অক্সফোর্ড একাডেমির পরিচালক মাসুক তালুকদার।হল পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন, দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক বদরুল ইসলাম ও আব্দুল মোহিত।

 ইনফিনিটি ম্যাথ সেন্টারের পরিচালক আহমদ আলী বলেছেন, মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই মেধা বৃত্তি পরীক্ষা নেয়া হচ্ছে।শিক্ষার্থীরা তাদের মেধা দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিবেদিত করবে ।প্রতিবছর ধারাবাহিক মেধা বৃত্তি পরীক্ষা নেয়া হবে বলে তিনি নিশ্চয়তা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com