মোমবাতি প্রজ্জ্বলন মধ্যদিয়ে শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবস পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন, জাগরনের গান ও আলোচনাসভার মধ্যদিয়ে ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা মুক্ত দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় শহীদ স্মরনে মোববাতি প্রজ্জ্বলন ও আলোচনাসভার।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা অওয়ামীলীগের সহ-সভাপতি ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মুক্তিযুদ্ধা আবু শহীদ আব্দুল্লা, মুক্তিযোদ্ধা তারা মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, ন্যাপ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম ও সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসা ইনচার্জ (তদন্ত) সুহেল রানা, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রমিকলীগ নেতা আব্দুল খালেক, প্রাক্তন ইউপি সদস্য মনির মিয়া প্রমূখ।
সন্ধায় পৌর শহীদ মিনারে উদ্দীপ্ত তারুণ্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোক প্রজ্জ্বলন ও জাগরণী গানের। এর আগে বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে শ্রীমঙ্গল শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগীতানুষ্ঠান।
এদিকে সকালে দিবসটি উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, শ্রীমঙ্গল থানা প্রশাসন, কালীঘাট ইউনিয়ন পরিষদ ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বের হয় শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে ভাড়াউড়া বধ্যভুমিতে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। পরে বিজিবি ক্যাম্প সংলগ্ন সাধুবারস্থলি বধ্যভমিতে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় আরো বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সভপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেমন হোসেন ছমরু, প্রাক্তন ইউপি চেয়ারম্যান পরাগ বারই, কালীঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মুক্তিযুদ্ধা আবু শহীদ আব্দুল্লা, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, উপজেলা অওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন ও আখরাম খান প্রমূখ।



মন্তব্য করুন