নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রীমঙ্গল মুক্ত দিবস পালিত

December 7, 2019,

বিকুল চক্রবর্তী॥ ৬ ডিসেম্বরর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, শ্রীমঙ্গল থানা প্রশাসন, কালীঘাট ইউনিয়ন পরিষদ ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বের হয় শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে ভাড়াউড়া বধ্যভুমিতে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। পরে বিজিবি ক্যাম্প সংলগ্ন সাধুবারস্থলি বধ্যভমিতে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় আরো বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সভপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেমন হোসেন ছমরু, প্রাক্তন ইউপি চেয়ারম্যান পরাগ বারই, কালীঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মুক্তিযুদ্ধা আবু শহীদ আব্দুল্লা, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, উপজেলা অওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আখাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ।

সন্ধায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনীতে, শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন ও জাগরণী গানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com