বন্ধুনীড় সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

December 7, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুনীড় সামাজিক সংগঠনের উদ্যোগে ও ইকবাল এন্টারপ্রাইজের সার্বিক সহযোগীতায় শুক্রবার ৬ ডিসেম্বর দুপুর ২টায় মোকামবাজার নিতেশ্বর গ্রামে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও মিজানুর রহমান রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি খালেদ চৌধুরী, ইন্সপেক্টর অপারেশন হুমায়ুন কবির, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,গিয়াসনগর ইউপি সদস্য শেখ কাশেম আলী, জেলা দলিল লেখক সমিতি মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, মিনু থিয়েটার মৌলভীবাজার এর সভাপতি সাইফুল ইসলাম সোহেল, গিয়াসনগর ইউপির সাবেক সদস্য (মেম্বার) সাজ্জাদুর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন, উপদেষ্টা ও ব্যবসায়ী বিজয় কৃষ্ণ রায় অঞ্জন, উপদেষ্টা নিপু দাশ, সমাজসেবক ও লেখক মোঃ আলমগীর হোসেন, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তানভীর হোসেন আনোয়ার, সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি তারেক আহমদ টিপু, সহসাধারণ সম্পাদক পিপলু সেন, সহসাধারণ সম্পাদক মোছাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়জুল করীম, অর্থ ও সহ দপ্তর সম্পাদক সায়েক আহমদ, দপ্তর ও সহ অর্থ সম্পাদক শেখ নুর”ল আমীন, মহিলা সম্পাদিকা সায়রা আক্তার রক্সি, সহ প্রচার সম্পাদক অনিক দত্ত, মোজাক্কির হোসেন, রায়হান আহমদ, দেলোয়ার হোসেন, র”হেল মিয়া, মৃদুল দেব, তুহিন আহমদ, কামরান আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com