পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের  উদ্বোধন

December 7, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালিন মাতৃত্বরোধ করি, এই প্রতিপাদ্য নিয়ে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের (৭-১২ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

৭ ডিসেম্বর শনিবার সকালে  স্থানীয়  মা ও শিশু কল্যাণ কেন্দ্র  প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে সেবা ও প্রচার সপ্তাহের আনুষ্ঠানিক করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন  ডাঃ শাহজাহান কবির চৌধুরী, ২৫০শর্য্যা হাসপালের তত্ববধায়ক ডাঃ পার্থ সারথি দাশ কানুগো, জেলা বিএমএর সভাপতি ডাঃ শাব্বির হোসেন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সহকারি পরিচালক (ক্লিনিক) আব্দুল মান্নান, মা ও শিশু কল্যান কেন্দ্রের এমওএমসিএস, ডাঃ বিশ্বজিত ভৌমিক, ডাঃ শারমিন জাহান মিতু  মৌলভীবাজার সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহি কুটিসহ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, জেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com