খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপরসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে মৌলভীবাজারে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলের শুরুতে শহরের চৌমুহনা এলাকায় পুলিশের বাধার মূখে পরলেও পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল, ওলামাদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
৮ ডিসেম্বর রোববার সকাল সোয়া ১১টায় মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে শহরের চৌমুহনা পয়েন্ট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শমসেরনগর রোডে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আশিক মোশাররফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল মুকিত, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো: হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিজাম,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরহাদ রশিদ,সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, পৌর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, জেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক মোঃ মুসা মিয়া, জেলা ওলামা দলের আহবায়ক আব্দুল হেকিম, জেলা তাঁতী দলের আহবায়ক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা যুবদলের সহ সভাপতি জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক জসিম তালুকদার, ছাত্র নেতা জনি আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আশিক মোশাররফ তাঁর বক্তব্যে বলেন- বিজয়ের মাসে মৌলভীবাজারের মুক্তদিবসেও আমরা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছি না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। বিদ্যুতের দাম আবারও বৃদ্দির পাঁয়তারা করা হচ্ছে। মানুষের প্রতিবাদের ভাষা রাজপথে দাঁড়াতে বা কথা বলতে গেলে পুলিশকে দিয়ে বাধা দেওয়া হচ্ছে। গনতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হচ্ছে।
ফ্যাসিষ্ট এই অবৈধ সরকার জনগন দ্বারা নির্বাচিত নয় বলেই তারা দেশ ও জনগনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জনগনের মনে ভাষা বুঝতে চায় না। রাজপথে সাধারণ লোকজন দেখলেই তারা ভয় পায়। পুলিশ লেলিয়ে দিয়ে বিরোধীমতকে দমিয়ে রাখতে চায়।
তিনি বলেন, মিথ্যা অজুহাতে ফরমায়েশী রায় দিয়ে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে দেশের গনতন্ত্রকেই কার্যত বন্দী করে রাখা হয়েছে। তাই আজকে দেশের মানুষ বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি দেখতে চায়। সাধারণ মানুষের আবেগ ও ভাষা বুঝে অবিলম্বে বেগম জিয়াকে নি:শর্ত মুক্তি না দিলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলে বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করে দেশে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।



মন্তব্য করুন