সচেতন নাগরিক ফোরাম রাজনগর উপজেলা কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার॥ সচেতন নাগরিক ফোরাম (সনাফ) রাজনগর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার ৮ ডিসেম্বর বিকেলে শাখা সভাপতি মাওলানা আরিফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম রুমানের যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজারের সভাপতি, সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ আবুল কালাম আযাদ, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক, ইউ.পি মেম্বার মোনাহিম কবির, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কামাল খাঁন, সহ-সভাপতি মোহাম্মদ নানু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বুদু মিয়া, আতাউর রহমান, দুলাল আহমদ, রিফাত আহমদ, প্রমূখ।



মন্তব্য করুন