ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার চাঁদনীঘাট, কুলাউড়া রোড, চাঁদনীঘাট বাসস্ট্যান্ড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ৮ ডিসেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে চাঁদনীঘাটে অবস্থিত নিবির রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত নিহা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, নাদিম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, চাঁদনী ঘাট বাসস্ট্যান্ডে অবস্থিত এম এম ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।



মন্তব্য করুন