প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা

ইমাদ উদ দীন॥ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন ১২ জন।
৮ ডিসেম্বর রবিবার বিকেলে প্রকাশিত পরীক্ষার ফলাফলনুযায়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন, চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া ও পূর্ণা রায় ভৌমিক, আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সদর মৌলভীবাজার।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখর উদ্দীন, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাজার, কুলাউড়া ও খায়রুন নাহার, কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কুমড়া কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ। শ্রেষ্ঠ এস এম সি ডাঃ হরিপদ রায়, সভাপতি দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল। শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী সমাজকর্মী মোহাম্মদ ময়নুল হক, চেয়ারম্যান নিজবাহাদুর পুর ইউনিয়ন,বড়লেখা।
শ্রেষ্ঠ কাব শিক্ষক, মোঃ সাহাব উদ্দীন, সহকারী শিক্ষক, উত্তর আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়,সদর মৌলভীবাজার।
শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসন) মো: আবু বক্কর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিস,কুলাউড়া।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কুলাউড়া।
শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার সদর।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল।
শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সোয়েব আহমদ, বড়লেখা।
ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে এধরনে বিদ্যালয় নির্বাচিত হয়েছে, ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।



মন্তব্য করুন