আল ইসলাহ এর উদ্যোগে মতবিনিময় সভা

December 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সহযোগী সংগঠনের নেতৃবর্গকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজারে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এ আলিমের পরিচালনায় সভায় আল ইসলাহর বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া কারী সোসাইািট, জমিয়তুল মোদার্রেছীন ও লতিফিয়া হিফজুল কুরআন বোর্ডের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ ফুলতলী মসলকের বিশিষ্ট ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
১ জানুয়ারি ২০২০ সালে আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফলভাবে বাস্তবায়নের পক্ষে মতামত ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com