সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ বেগম রোকেয়া দিবস “উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে আলোচনা করেন বাসদ জেলা শাখার সংগ্রামী সদস্য কমরেড বদরুল হোসেন,ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি বিশ্বজিত নন্দী,দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর,ছাত্রফ্রন্ট শহর শাখার সভাপতি সজিবুল তুষার প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন বেগম রোকেয়ার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে দেশে চলমান সব ধরনের নারী নির্যাতন রুখে দাড়াতে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসা এখন সময়ের দাবী।
বাসদ এর ৩৯ তম এবং মহান রুশ বিপ্লবের ১০২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।জেলা কমিটির সদস্য আবুল হাসানের সঞ্চালনায় জেলা আহবায়ক এডভোকেট মইনূর রহমান মগনু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ,বাসদ জেলা শাখার সদস্য বদরুল হোসেন,দীপংকর ঘোষ,সিলেট জেলার আহবায়ক আবু জাফর,শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক রায়হান আনছারী,ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আল কাদেরী জয়, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ,সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সচেতন মানুষ আতঙ্কিত না হয়ে পারে না। একদিকে আকাশ ছোঁয়া উন্নয়ন, অন্যদিকে বৈষম্যের পাহাড়। মানুষের দুর্দশার শেষ নেই। ১৯৮০ সালে ৭ নভেম্বর বাংলাদেশে সমাজতান্ত্রিক দল- বাসদ প্রতিষ্ঠার পর থেকে শোষণমূলক ব্যবস্থা দুর করে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আমাদের লড়াই অব্যাহত রেখেছি। মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন প্রতিরোধ, অপসংস্কৃতি অশ্লীলতার বিরুদ্ধে লড়াই, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের পণ্যের ন্যায্য দাম প্রাপ্তি, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠনের বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা আমাদের সংগ্রাম পরিচালনা করছি।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, পেয়াঁজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সরকার মুখে নানা কথা বললেও সিন্ডিকেট করে যারা হাজার হাজর কোটি টাকা জনগণ থেকে হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।



মন্তব্য করুন