খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দল।
৯ ডিসেম্বর সোমবার দূপুরে শহরের শমসেরনগর রোড থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিকন্দর আলী রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করে শেষ হয়।
মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদীর রাজু সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাম্মীর হাবিব চৌধুরী রবিন, সহ সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহ সভাপতি সিহাব বক্স, সহ সভাপতি সামাদ আহমেদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল কায়ুম, যুগ্ম সম্পাদক মুনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক হান্নান আহমদ, প্রচার সম্পাদক রুমান আহমেদ প্রমুখ।



মন্তব্য করুন