শ্রীমঙ্গলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং সভা

তোফায়েল পাপ্পু: “একটি গ্রাম একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মাদক,চুরি, ডাকাতি, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শমসের আলম খাঁন, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস ছালাম সোনা মিয়া, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক খোরশেদ আলম, কালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান, কালাপুর ইউপি বিট পুলিশের কর্মকর্তা সাব ইন্সপেক্টর আলমগির হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কালাপুর ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন