জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস.এম সির সভাপতি নির্বাচিত ডা. হরিপদ রায়

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজার জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১৯ ইং এস.এম.সি পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হরিপদ রায় জেলার শ্রেষ্ঠ (এস.এম.সি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসেবে সুপরিচিত। তিনি শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কামিটির সভাপতি নির্বাচিত করায় উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, সকল শিক্ষক, শিক্ষিকা বৃন্দদের কাছে দোয়া কামনা করেছেন।
ডা. হরিপদ রায় ২০১৬ সালে শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের ঝড়ে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, কর্মক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা, শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যান। এ ছাড়া বিদ্যালয় ও বিদ্যালয়ের আঙ্গিনায় সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।
২০১৬ সালে তিনি দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস এম সির সভাপতি নির্বাচিত হন, তারপর ২০১৮ সালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এস এম সির সভাপতি নির্বাচিত হন। মেয়ের জামাই সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি ঢাকায় অংশ গ্রহণ করতে পারেন নি।
শ্রীমঙ্গল জয় নগর আবাসিক এলাকার স্বর্গীয় হরেন্দ্র লাল রায় এর সন্তান ডা. হরিপদ রায় বঙ্গবন্ধু কমিশনার সংসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির নির্বাহী সদস্য, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বি এম এর সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দায়িত্বে রয়েছেন।
তিনি ২০১৪ সালের সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে যোগদানের পর ২০১৫ সালে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি ফেনি জেলা হাসপাতালের সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণ করার পর ২০১১-১২ সালে তিনি চট্রগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিভিল সার্জন হিসেবে নির্বাচিত হন। এছাড়া ও তিনি মৌলভীবাজার জেলার ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস এম সির সভাপতি নির্বাচিত হওয়ার ডা. হরিপদ রায়কে অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।



মন্তব্য করুন