মৌলভীবাজার, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • প্রথম পাতা
  • সকল সংবাদ
  • জুড়ী
  • মৌলভীবাজার
  • কমলগঞ্জ
  • শ্রীমঙ্গল
  • কুলাউড়া
  • বড়লেখা
  • রাজনগর
  • প্রবাসী সংবাদ
  • বিজ্ঞাপন
  • তথ্য-প্রযুক্তি
  • খেলাধুলা
  • আনন্দ-বিনোদন
  • সাহিত্য
  • কবিতা-ছড়া
  • কৌতুক

টিসিবির পেঁয়াজ নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন

December 11, 2019,
প্রনীত রঞ্জন দেবনাথ॥ টিসিবির মাত্র দুই কেজি পেঁয়াজ কেনার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে ঢল নেমেছে ক্রেতাদের। ১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের উপস্থিতিতে এ পেঁয়াজ বিক্রি করা শুরু হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। এদিন সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য। পেঁয়াজ কেনার জন্য হুমুড়ি হয়ে পড়েন ক্রেতারা। ক্রেতারদের সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। তবে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা।

টিসিবির পেঁয়াজ কিনতে আসা আবুল কাসেম ও কাজী মাওলানা আলম চৌধুরী জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দুই কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জনপ্রতি দুইকেজি করে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব।

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp

Related

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
 
 
         

এ বিভাগের আরো সংবাদ বিস্তারিত: কমলগঞ্জ

  • কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা
  • এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র
  • দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন
  • কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত
  • শোক সংবাদ ‘রসমোহন সিংহ’
  • কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন
  • আসামীরা জামিনে মুক্ত, বাদীর পরিবারকে হু/মকি : কমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হ/ত্যার অভিযোগপত্র দাখিল
  • সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
  • কমলগঞ্জে তরুণীকে শ্লী/লতাহানির অভিযোগে গ্রে/প্তার লায়েস মিয়া
  • চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

মন্তব্য করুন

প্রতিউত্তর বন্ধ করুন।

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় সিগারেট, চোরাই গরু ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩
  • মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ডিডাফের গাছের চারা বিতরণ
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গল থানায় ওসির মতবিনিময় অনুষ্ঠিত
  • ভারতীয় সীমানার অভ্যন্তরে বিএসএফের গু/লি/তে বাংলাদেশী চোরাকারবারি নি/হ/ত
  • কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা

সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ

  • ৩ আগস্ট ২০২৬ : ৩০ তম বর্ষ : সংখ্যা ২৫
Loading...
  • প্রথম পাতা
  • সকল সংবাদ
  • কমলগঞ্জ
  • কুলাউড়া
  • জুড়ী
  • বড়লেখা
  • মৌলভীবাজার
  • রাজনগর
  • শ্রীমঙ্গল
  • প্রবাসী সংবাদ
  • Privacy Policy

ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নির্বাহী সম্পাদক: এস এম উমেদ আলী, সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার-৩২০০ থেকে প্রকাশিত। ফোন : ৫৩৩৪৭, মোবাইল নং ০১৭১১-৮১৪০০৩, E-mail : umedntv@gmail.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com