আইনজীবী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে ১১ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার কোর্ট এলাকায় কোর্ট রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট সৈয়দ নেপুর আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক সিনিয়র এডভোকেট মামুনুর রশীদ, জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক ও সিনিয়র এডভোকেট গোবিন্দ মোহন পাল, জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক ও মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট রনু কান্ত দত্ত, জেলা আইনজীবী ফোরামের সদস্য সিনিয়র এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট তুফায়েল আহমদ সবুজ, এডভোকেট বিল্লাল হোসেন, এডভোকেট আব্দুল মতলিব, এডভোকেট সাকির আহমদ জুয়েল, এডভোকেট সালেহ আহমদ রিপন, এডভোকেট মোঃ ইজাজুল আহমদ প্রমুখ। এ সময় বক্তারা সরকারের নিকট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার আশা করেন।



মন্তব্য করুন