শ্রীমঙ্গলে সরকারি কম্বল পেলেন শীতার্তরা

December 11, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শীতার্ত মানুষদের পাঁচশত করে মোট ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার দুপুরে কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি আনুষ্ঠানিকভাবে গরীব ও দু:স্থ মানুষদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিতি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান,শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুছ ছালেক,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদসহ ইউপিসদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ।
এর আগে তিনি সকাল ১১টায় শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আরও ৫’শ জন শীতার্ত দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম,ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায় ও ইউপি সদস্যগণ।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.মো.আব্দুস শহীদ এমপি বলেন-‘ শ্রীমঙ্গলের দু:স্থ গরীব মানুষজন এই প্রচন্ড শীতে কষ্ট না পান এবং সরকারি কম্বল বিতরণে যাতে কেউ কোনও আত্মসাৎ করতে না পারেন
সেজন্য শীতে আক্রান্ত হওয়ার আগেই বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনা’ সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের কাছে নিজ হাতে কম্বল বিতরণ করছি’।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com