আন্তর্জাতিক শানে মোস্তফা (স:) মহাসম্মেলনের প্রচার মিছিল অনুষ্ঠিত

December 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ শুক্রবার ১৩ ডিসেম্বর শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে আন্তর্জাতিক শানে মোস্তফা (সাঃ) মহাসম্মেলন সফল করার লক্ষে শহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর বুধবার বাদ আসর হযরত শাহ মোস্তফা (র.) মাজার গেইট থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

মিছিলপূর্ব পথসভায় ট্রাস্টের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাও. আব্দুল গফ্ফার, হাফিয আব্দুল হান্নান, মাও. দিলশাদ আহমদ খাঁন, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট ও ‘জালালী কাফেলা ৩৬০’ এর সদস্য- মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, খন্দকার ওজিউর রহমান আসাদ, হাফিয জিল্লুর রহমান, ডাঃ শাহ মোঃ ওলিউর রহমান, ক্বারি আলাউদ্দিন, হাফিয ফরহাদ আহমদ, মুজাহিদ আহমদ, ক্বারী সাইফুল ইসলাম, তারেকুল ইসলাম শিহাব, নাজমুল ইসলাম, মামুনুর রশীদ, আফছার ইবনে রহিম, আজিজুল ইসলাম রিয়াদ, সৈয়দ শাহেদুল ইসলাম, মুজিবুর রহমান আজহার, দেলওয়ার হোসেন শিবার, মোহাম্মদ আলী খান জায়েদ, আশরাফুর রহমান, শামসুল ইসলাম, রাশেদ আহমদ, আফজাল হোসেন সাজু, নাসির উদ্দিন খাঁন, নাফিউল ইসলাম, ফজলু হাসান, বুলবুল আহমদ চৌধুরী, আমীর হামজা মিম, মনসুর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com