শ্রীমঙ্গলে আমন ধান সংগ্রহের উদ্বোধন

December 12, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থ বছরের অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, ওসি-এলএসডি মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ ও সরকারি কর্মকর্তা কর্মচারীরগন উপস্থিত ছিলেন ।

এসময় ফিতা কেটে ও ৩টন আমন ধান সংগ্রহের মধ্যে দিয়ে এ কর্মসূচি’র উদ্বোধন করেন আব্দুস শহীদ এমপি।

সরকার চলতি আমন সংগ্রহ অভিযানে প্রতি মন ধান ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com