শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী সাতগাঁও আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সামাদ হাজী’র মৃত্যুবার্ষিকী  পালিত

December 12, 2019,

শ্রীমঙ্গল প্রতিািনধি॥ শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী সাতগাঁও আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সামাদ হাজী’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো প্রতিষ্ঠানের আয়োজনে খতমে কোরআন, আলোচনাসভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে মাদরাসার শিক্ষকমন্ডলী, গভর্নিংবডির সদস্যবৃন্দ,স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা অংশ নেন।

মাদরাসার অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুর রউফের পরিচালনায় হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী এম ইদ্রিস আলী।

সম্মাণিত অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতার পুত্র ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি বদরুল আলম শিপলু, অব:প্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের ভুঁইয়া,বীরমুক্তিযোদ্ধা সাবেক মেম্বার আমিরুল ইসলাম,আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রউফ আব্রু,মাদরাসা কমিটির সদস্য মোহাম্মদ আলী,প্রভাষক এনামুল হক,শিক্ষক মো.ফজলুল হক,মাওলানা শামসুল হুদা মো.আব্দুস শহীদ খান,মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির এলাকা পরিচালক আব্দুল আজিজ,মাদরাসা ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোল্লা কবির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সদস্য মো.রইছ আলী,গিয়াস উদ্দিন,কামাল আহমেদ ফটিক,নাসিমা আক্তার,শিক্ষক প্রতিনিধি আব্দুল মোহিত ফুল মিয়া,দাতা সদস্য আবুল খায়ের,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান ময়না,হাজী জয়নাল আবেদীন, ব্যবসায়ি আব্দুল কাদির,ফরিদুল ইসলাম নানুসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন- মরহুম হাজী আব্দুস সামাদ ৬০’এর দশকে এলাকার ছেলেমেয়েদের দ্বীন শিক্ষা লাভের জন্য প্রায় ১৩ হাল জমি এই মাদরাসা পরিচালনার জন্য দান করেন। যাহা বর্তমান বাজার দরে কয়েক কোটি টাকার সম্পত্তি। তার এই অনুদানে এই প্রতিষ্ঠানটি আজ স্বাবলম্বী হয়ে বর্তমানে দাখিল থেকে আলীম শ্রেণী পর্যন্ত সরকারি এমপিও ভুক্তি লাভ করে দ্বীনি শিক্ষার বিস্তার ঘটিয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় ৮ শতাধিক ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে। যদি তিনি জমি দিয়ে এই মাদরাসা প্রতিষ্ঠা না করতেন হয়তো এই সাতগাঁও অঞ্চলের এত বড় দ্বীনি প্রতিষ্ঠানের জন্ম হতো না। তাঁর এ অনুদানকে যথযথ সম্মান জানিয়ে প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিবছর মৃত্যুবার্ষিকী পালনের প্রত্যয় ব্যক্ত করেন। মাদরাসার অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমদ বলেন,‘এখন থেকে প্রতিবছর মরহুম হাজী আব্দুস সামাদ এর মৃত্যুবার্ষিকী মাদরাসার পক্ষ থেকে পালনের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com