ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প পর্যায়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) সহযোগিতায়, জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়ে-২ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সাইফ উদ্দিন মিলন এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, দাতা সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া, শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ, অভিভাবক সদস্য মুজিবুল হক সামছুল,ইউপি সদস্য রুবি বেগম, অভিভাবক আব্দুল মুহিত, ছাত্রী তন্নী রানী দাস।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদস্য কনর মিয়া, সমাজসেবক আব্দুল মুমিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষক হাজী জসিম উদ্দিন, ফেরদৌসি আক্তার, বাবু শুকদেবগু স্বামী, হেলাল উদ্দিন, মাওলানা জাহির মিয়া, সুলতানা বেগম, শহিদুল ইসলাম, শুভ্রত চন্দ্র বিশ্বাস, প্রদিপ সরকার, শেফালী বেগম, আবুল হোসেন, সূর্য মনি বিশ্বাস।



মন্তব্য করুন