শ্রীমঙ্গলের করনোয় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন

August 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিশন রোডের রফিকুর রশীদ চৌধুরী (৬৫), করোনায় আক্রান্ত হয়ে রোববার রাত ২.১৫ মিনিটের সময়, শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধনি অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শ্রীমঙ্গল শহরের মিশন রোডের আব্দুল দাইয়ান চৌধুরী টুনু চৌধুরীর বড় ভাই।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯৯১ জন।  করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং মৃতব্যক্তির আত্মীয়রা, ইকরামুল মুসলিমীন শ্রীমঙ্গল শাখার সভাপতি মাওঃ এম এ রহীম নোমানীর সাথে যোগাযোগ করেন। ঘটনাস্থলে পৌছে আমরা কবর খননের ব্যবস্থা করি, কবর খনন করেন ইকরামুল মুসলিমীন কবর খননের টিম প্রধান হারুন মিয়া এবং তার সদস্যগণ। রাত ৩ টা থেকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

৩ আগষ্ট সোমবার সকাল ৯ ঘটিকার সময় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০৯০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৫৭১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com