ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

August 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের সদর ইউনিয়ের উত্তর ভাড়াউড়া গ্রামে ফাতেমা আক্তার (৩০) নামে এক বোনকে ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন।
সোমবার ৩ আগস্ট বিকাল ৪.১৫ মিনিট হতে সন্ধ্যা ৬.৪৫ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উক্ত সেবাটি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান নুর আলম নুরু, সহকারী টিম সমন্নয়কারী কে এস এম আরিফুল ইসলাম।
উল্লেখ যে, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন নামের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান মৌলভীবাজার জেলা জুড়েই ফ্রি অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করে আসছে। এছাড়াও তারা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী যে কোন ধর্মের লোকের এই দাফন-কাফন বা সৎকার করে আসছে ধর্মীয় রীতি অনুযায়ী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com