মালোশিয়ায় শ্রীমঙ্গলের মালোশিয়ান প্রবাসী সংগঠনের নতুন কমিটি গঠিত

তোফায়েল পাপ্পু॥ মালোশিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সংগঠন-শ্রীমঙ্গলের মালোশিয়ান প্রবাসী নামে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১ আগস্ট মালোশিয়ায় এক পরিচিতি সভায় এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় শ্রীমঙ্গলের ছেলে মো. রাজীব রাজকে সভাপতি ও মোঃ নবীব আহমেদকে সাধারণ সম্পাদক ও মো. রিপন মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি পদে কাজী বেলার বিন আলী আকবর, জুবায়ের চৌধুরী কাউছার, সহ সাধারণ সম্পাদক বশির আহমেদ, সহ সাংগঠনিক মো. জামাল মিয়া, দুলন খান, মো. জিলান আহমেদ, প্রচার সম্পাদক জুবায়েদ ইসলাম (শিশির), সহ প্রচার সম্পাদক মো. জাবের চৌধুরী, তানভীর আহমেদ, আজমল আহমেদ, কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসান আহমেদ, কার্যকরী সদস্য মো. আজিজুল ইসলাম (জুনাইদ)।কমিটির অন্যরা হলেন সদস্য।
উক্ত নব গঠিত কমিটি ইতোমধ্যে মালোশিয়ায় দারুণ সাড়া ফেলেছে। কমিটির নব নির্বচিত সাধারন সম্পাদক মো. নবীব আহমেদ জানান, আমাদের মূল ধারা দেশী ও প্রবাসীদের সেবা করা। মালোশিয়া প্রবাসীরা কোন ধরনের সমস্যায় পড়লে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা এগিয়ে যাবো। এছাড়াও আমাদের সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জসহ সারা সিলেটের মধ্যে প্রবাসীরা যদি কোন ধরনের সমস্যায় ভোগে থাকেন আমরা আমাদের সংগঠনের সাধ্যমতো সহয়োগীতা করে যাবো। এছাড়াও দরিদ্র মানুষের সহায়তায় আমরা মালোশিয়ান প্রবাসীরা কাজ করে যাবো।



মন্তব্য করুন