বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩ দশক পূর্তিতে মৌলভীবাজারে নানা কর্মসূচী

August 4, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩ দশক পূর্তিতে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে ৩ আগস্ট সোমবার সংগঠনটির ত্রিশ বছর পূর্তিতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শেখ রাসেল শিশু উদ্যানে কৃষ্ণচুড়া রোপনের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়।

জেলা কমিটির সভাপতি অগ্নরুদ্ধ দাশ টিটো’র নেতৃত্বে এ দু’টি অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক তহিরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্যামল আচার্যা, সাংগঠনিক সম্পাদক কৌশিক ভট্টাচার্য টিটু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদার, মুসফিকুর রহমান জুয়েল, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ।

উল্লেখিত অনুষ্ঠানগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করার পাশাপাশি অনলাইনে ও ফেইসবুক লাইভে অনান্য সদস্য ও অতিথিদের সম্পৃক্ত রাখা হয়।

উল্লেখ্য ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামক এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত সংগঠনটি শিশু কিশোর দের সৃজনশীলতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com