এজাহারনামীয় একজন পলাতক আসামীকে গ্রেফতার র‌্যাব-৯

August 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।  ৪ আগষ্ট মঙ্গলবার  সিনিয়র এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি ওবাইন এর নেতৃত্ত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত বৈলাশী গ্রামের পাকা রাস্তার উপর থেকে এজাহারভুক্ত পলাতক আসামী করিম মিয়া (২০) গ্রেপ্তার করা হয়। সে শ্রীমঙ্গল উপজেলার ডোবাগাও গ্রামের আব্দুল মালেকের পুত্র। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার মামলা নং-৪৪, তারিখ- ২৯/০৭/২০২০খ্রিঃ। গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com