শ্রীমঙ্গলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

August 9, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা’র ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে প্রতিবন্ধীসহ উপজেলার ৬ জন নারীর মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মিলন শীল  সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আব্দুস শহীদ এমপি বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছার। বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর আজন্মের সাথী। বঙ্গমাতা সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে এবং সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন বঙ্গমাতার জীবনী থেকে মেয়েদের অনেক শেখার আছে কিভাবে পরিবারে সহযোগিতা করতে হয়। পরিবারকে স্বাবলম্বী করে তুলতে হয়। তিনি বলেন যাদের সেলাই মেশিন দেয়া হয়েছে তারা সবাই রোজি  করে পরিবারকে সহযোগিতা করবে। বঙ্গমাতাও উনার জীবন দশায় পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com