শ্রীমঙ্গলে মাদক বিরোধী সভা

August 11, 2020,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  মাদক বিরোধী, সন্ত্রাস, বাল্য বিবাহ ও ইভটিজিং সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ আগস্ট বিকেল ৫টায় উপজেলার মির্জাপুর বৌলাছড়া মন্ডপে সচেতনতা সভায় মির্জাপুর চা বাগানের সিনিয়র ম্যানেজার মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের সঞ্চালনায়

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।

এতে প্রধান বক্তা  ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, প্যানেল চেয়ারম্যান মনু মিয়া, ইউপি সদস্য খোকন কর্মকার, বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রঞ্জিত সাওতাল প্রমুখ।

সভায় বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পুলিশের একার পক্ষে মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধ করা সম্ভব নয়। আমরা যদি সচেতন না হই তাহলে সমাজ থেকে এসকল সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সামাজিকভাবেই এসকল সমস্যা মোকাবিলা করতে হবে। তাই সমাজের সকলের সহযোগীতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com