বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে অনলাইনে জাতীয় শোক দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করোনা সংক্রমণের মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। তবে অনলাইনে ক্লাস চলছে। সংসদ টিভি এবং স্থানীয় ক্যাবল টিভিতেও ক্লাস চলছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোকদিবসও যথাযোগ্য মর্যাদায় ভার্চুয়াল প্ল্যাটফরমে পালন করা হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রধান শিক্ষক সায়েক আহমদ যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। ১৫ আগস্ট সকাল ১০টায় শুরু হয় অনলাইনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতা। প্রধান শিক্ষক সায়েক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফোরকানউদ্দিন বীরপ্রতিক। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মি. হাসমত আলী। পবিত্র গীতা পাঠ করেন ধর্মীয় শিক্ষক মি. মতিলাল ধর। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মি. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিসেস রীতা দত্ত, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মি. শহীদুল ইসলাম, মি. শরদিন্দু দাস, মিসেস মারজিয়া ইয়াসমিন এবং মি. ফয়সল আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফাহিমুল ইসলাম, সায়েকা আহমদ, প্রান্ত চক্রবর্তী, নানজিবা ইয়াসমিন, মো. সাফিজউদ্দিন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের আইটি শিক্ষক মি. ফয়সল আহমেদ। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন