৩০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

August 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে খালেদ মিয়া নামের এক ব্যক্তিকে ৩০১ পিস ইয়াবাসহ  গ্রেফতার করা হয়।

১৭ আগষ্ট সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন পূর্ব শাহবাজপুর বাজার এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক খালেদ মিয়া (৩৫), পিতা- জমির আলী, সাং-ইসলামপুর, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার, কে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৩০১ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com