গ্রীষ্মকালীণ শীমের বাম্পর ফলন হয়েছে মৌলভীবাজারে

August 20, 2020,

বিকুল চক্রবর্তী॥ করোনাকালীণ দূর্যোগ মোকাবেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক কৃষক বিভিন্ন সবজীর সাথে গ্রীষ্মকালীণ সবজী শীম চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। শীতের এই সবজী বর্ষায় ভালো ফলনে খুশি কৃষকরা। আর এর বীজ সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ।

করোনা কালীণ সময়ের উৎপাদন বাড়াতে মৌলভীবাজার কৃষি বিভাগ নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে কৃষি বিভাগ শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গার বন গ্রামের শিপন মিয়াকে ৪৫টি বীজ দেন। শিপন মিয়া পাপল কিং বেগুন, মুকি, লাউসহ অনান্য সবজীর সাথে ২০ শতাংশ জমিতে এই গ্রীষ্মকালীণ সীম চাষ করেন।

গত তিন মাস ধরে শিপন মিয়া ও তার চাচাতো ভাই ও আহসান হাবিব প্রতি সাপ্তাহে ৫০/৬০ কেজি করে একশ বিশ টাকা দরে শীম বিক্রি করে আসছেন।

কৃষি বিভাগ জানায়, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ড. শহিদুল ইসলামের গবেষনায় শীম বীজ সিকৃবি-১ পরীক্ষামূলক ভাল ফলন হচ্ছে। এটি এখনও মার্কেটে দেয়া হয়নি। তবে ভালো উৎপাদনে খুব শীঘ্রই এটি সারা দেশে ছড়িয়ে দেয়ার কথাও বলেন তিনি।

করোনা কালীণ সময়ে এর সফল উৎপাদন দেশের গ্রীষ্মকালীণ সবজীতে নতুন সংযোজন বলে জানান কৃষি গবেষকেরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com