শ্রীমঙ্গলে ‘‘যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা’’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা’’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাব শ্রীমঙ্গল শাখার সভাপতি ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।
সংগঠনের কোষাধ্যক্ষ সাংবাদিক মো: কাওছার ইকবাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, হীড প্রতিনিধি রাজীব রায়, টিএলসিএ মোঃ মাহবুবর রহমান ও নাটাব বিভাগীয় সমন্বয়ক সুমন চৌধুরী।
যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে অতিথিরা যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নির্মূল করা সম্ভব। আক্রান্ত ব্যাক্তি ৬মাসের বিনামুল্যে চিকিৎসায় শতভাগ নিমূল করা সম্ভব বলে জানান।
এছাড়াও যক্ষা রোগের বিভিন্ন প্যাথলজি টেষ্ট বিনামুল্যে এবং এর জন্য সরকার দুই হাজার টাকা দিচ্ছে বলে আলোচকগণ জানান। তারা এক্ষেত্রে সংবাদকর্মীদের তাদের পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি যক্ষ্মা নির্মূলে ভূমিকা রাখার আহবাণ জানান। একই সভায় কুষ্ট রোগ সম্পকেও সংবাদকর্মীদেও অবহিত করা হয়। কুষ্ট রোগের চিকিৎসা এবং তার ঔষধ হাতপাতাল ছাড়া কোথাও পাওয়া যায় না বলে জানান।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার ৩০ জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।



কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এ কতজন যক্ষা রোগী বর্তমানে চিকিৎসা আওতায় আছেন, কতজন ঔষধ প্রতিরোধী যক্ষা রোগী আছেন এদের চিকিৎসার আওতায় আনা হয়েছে কিনা । তাছাড়া যক্ষা রোগী গণ লক ডাউনের সময় রিতিমত ঔষধ সেবন করছেন কি না। স্বাস্থ্য কর্মী গণ বাড়ি পরিদর্শন করেন কিনা, DOT পদ্দ্বতি অনুসরন করা হচ্ছে কিনা , জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা, বেসরকারি সংস্থা ও সরকারের যৌথ কারযক্রমের অগ্রগতি, ঔষধ সরবরাহ সঠিক নিয়মে চলছে কিনা ইত্যাদি যাবতীয় বিষয় আলোচনা করা খুব জরুরী, বিষয় গুলা একটু বিশ্লেষণ করে বাস্তবিক পরিস্তিতি নিয়ে আর গভীর ভাবে আলোচনায় এনে এই সামাজিক স্বাস্থ্য সমস্যাকে মোকাবেলা করার জন্য জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া খুব জরুরী ।যক্ষা রোগ করোনার চেয়ে অ ভয়ঙ্কর সংক্রামক ।