নিখোঁজের ১৬ ঘন্টা পর শ্রীমঙ্গল সরকারী কলেজের ছাত্রের লাশ উদ্ধার

August 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ১৬ ঘন্টা পর শ্রীমঙ্গল সরকারী কলেজের ছাত্র স্বাক্ষর দেবের লাশ লাখাইছড়া চা বাগান থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়. শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেবের পুত্র স্বাক্ষর দেব শনিবার বিকেল ৪ টায় দিকে তার বাবার মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার মধ্যে সে বাড়ি না ফিরাায় রাত ৮টা দিকে স্বাক্ষরের  মা তার মুঠোফোনে কল করলে অপর প্রান্থ থেকে স্বাক্ষর স্বাক্ষরকে চিনিনা বলে লাইন কেটে দেয়। এ ঘটনার পর স্বাক্ষরের বাবা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাতে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। রোববার ৩০ আগষ্ট সকালে শ্রীমঙ্গল লাকাইছড়া চা বাগানের একটি সেকশনে তার লাশ স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়।

শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত সুহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত দেহের পাশেই তার মটর সাইকেল ও মুঠোফোন পাওয়া যায়। লাশ উদ্ধারকরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com