শ্রীমঙ্গল উপজেলা নির্বাহীর বাসায় চুরি, মালামাল উদ্ধার

August 31, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার নজরুল ইসলাম বাসায় চুরির ঘটনা ঘটেছে।

সোমবার ৩১ আগস্ট ভোরে এ ঘটনাটি ঘটে। চুরি হওয়া দুইটি ল্যাপটপ একটি আইফোন সহ ৪টি মোবাইল নগদ ১৫ হাজার টাকা ও কিছু বডি স্প্রে চুরি হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায় চুরি হওয়া দুটি ল্যাপটপ একটি আইফোন কিছু বডি স্প্রে ইউএনও এর বাসার বাউন্ডারির ভিতরে ময়লা আবর্জনার মধ্যে ঢাকা অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com