শ্রীমঙ্গলে পলিথিন জব্দ, অর্থদণ্ড

September 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন প্রশাসন।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ লোকনাথ স্টোর ও মডার্ন স্টোর হতে ৬০ কেজি পলিথিন জব্দ ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অমিত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখায় সীলগালা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন জানান, শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ লোকনাথ স্টোর ও মডার্ন স্টোর হতে ৬০ কেজি পলিথিন জব্দ ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অমিত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে।
প্রতিষ্ঠানের মালিককে না পাওয়া যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ব্যবহার অনুপযোগী করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com