প্রধানমন্ত্রীর পক্ষে শ্রীমঙ্গলে আর্সেনিক এলবাম বিতরণ

September 4, 2020,

বিকুল চক্রবর্তী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রমজীবী-মেহনতী সাধারণ মানুষদের মধ্যে নিজস্ব অর্থায়নে আর্সেনিক অ্যালবাম বিতরণ করেছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে শ্রীমঙ্গল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, বিকাশ চক্রবর্তী প্রমুখ।

জাকের বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গরিব দুঃখী মেহনতী মানুষদের জয়গান গেয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার গরীব দুখী মেহনতী মানুষ গুলো যাতে ভালো থাকে তারি লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশে করোনা শুরুর প্রথম দিক থেকে এখন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়জিত রেখেছি।

উল্লেখ্য যে, জাকের এর ব্যক্তিগত পক্ষ থেকে করোনা আইসোলেশন সেন্টার এবং মৌলভীবাজার শহরের ছিন্নমূল পথশিশু এবং সিলেট জেলার ওসমানীনগর উপজেলার অসহায় মানুষদের মাঝে আর্সেনিক এলবাম,  দুপুরের খাবার ও মাক্স বিতরণ অব্যাহত রয়েছে।

করোনা শুরুর প্রথম থেকেই ছাত্রনেতা জাকের অসংখ্য মানুষকে নগদ টাকা ও বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছেন এবং মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন। ছাত্ররাজনীতিতে ছাত্রদের অধিকার আদায়ে বদ্ধপরিকর তার আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়া অনেক গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বও বহন করে যাচ্ছেন মানবিক এই ছাত্রনেতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com