শ্রীমঙ্গলে কলেজ ছাত্র “সাক্ষর দেব” এর অকাল মৃত্যুতে শোকসভা

September 11, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব এর জোষ্ঠ পুত্র শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাক্ষর দেব এর অকাল মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বও বিকেলে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজলন আয়োজিত এ শোক সভায় প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
শিক্ষিকা অনিতা দেব ও শিক্ষিকা সাবিনা বেগমের এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্যদেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিক, বেগম রাসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমান বর্ধন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর ইকবাল, ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কল্যাণ দেব, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল কবির প্রমূখ।
উল্লেখ্য গত ৩০ আগষ্ট নিঁখোজের ১৪ ঘন্টা পর শ্রীমঙ্গলের একটি চা বাগান থেকে স্বাক্ষরের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে স্বাক্ষরের বাবা শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com