শ্রীমঙ্গলে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধরাবর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে উপজেলার ভূনবীর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, উপ পরিদর্শক মো. আল আমিন, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সমরু।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বী ও শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কবীর মোল্লা, ইউপি সদস্য আব্দুল আহাদ, মো. জালাল সহ এলাকার পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, প্রতিটি এলাকাকে শিক্ষিত ও পরিচ্ছন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং চুরি ডাকাতি নির্মূল করতে হবে। নিজেদের সন্তানেরা কোথায় যায় কার সাথে মিশে এই বিষয়গুলি মা-বাবাদের খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই পরিচ্ছন্ন সমাজ গড়া সম্ভব। এ সময় তিনি মাদক সন্ত্রাস চুরি-ডাকাতিসহ সমাজের চলমান অনৈতিক কর্মকান্ড বন্দে সকলের সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন