ব্যবসার লভাংশ থেকে শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের খাবার বিতরণ

September 17, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন শ্রীমঙ্গল ই-মার্কেট নামে একটি অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক বিশাল দেব।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রায় ৮০ জন শিশুর মাঝে দুপুরের খাবার ও চকলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার খোকন সিংহ, শ্রীমঙ্গল ই-মার্কেট এর প্রতিষ্ঠাতা ও এডমিন বিশাল দেব, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার ও অম্লান ঘোষ প্রমুখ।
শ্রীমঙ্গল ই-মার্কেট এর প্রতিষ্ঠাতা ও এডমিন বিশাল দেব জানান, শ্রীমঙ্গল ই-মার্কেট প্রতিষ্ঠা করার সময় তাদের প্রতিশ্রুতি ছিলো লভ্যাংশ থেকে প্রতিদিন একজন করে এতিম শিশুর মুখে তারা খাবার তুলে দিবেন। ইতিমধ্যে তারা পৃথক পৃথক দিনে বেশ কিছু ছিন্নমুল শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন। সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রীমঙ্গল শিশু পরিবারের সকল শিশুর মধ্যে এ খাবার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com