ধর্ম অবমাননার অজুহাতে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্দন

November 8, 2020,

বিকুল চক্রবর্তী॥ ধর্ম অবমাননার মিথ্যা অজুহাত তুলে দিনাজপুরের পার্বতীপুরে ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু পল্লীতে হামলা, নোয়াখালী ও যশোর বিজ্ঞান, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী কতেক ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপচেষ্টা, অধ্যাপক কুশল বরন চক্রবর্তীকে হত্যার হুমকি, লালমনিরহাটে শহীদুন নবী জুয়েলকে আগুনে পুড়িয়ে হত্যা সহ সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হিন্দু বোদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা।
৭ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ার সামনে অনুষ্ঠিত এ মানবব্ধনে বক্তব্যদেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি ডা. হরিপদ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক ছোটন চৌধুরী, সৌরভ আদিত্য, ইপা বড়ুয়া, সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ শাখার সম্পাদক সুদীশ দাশ রিংকু।
এ ছাড়ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি দিজেন্দ্র লাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, পরম যুব সংঘের সম্পাদক দিগ্বিজয় রায় আকাশ, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সমীরন সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com