শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে মানববন্ধন

তোফায়েল পাপ্পু॥ যত্রতত্র চালকদের হর্ন বাজানো থেকে বিরত রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমরা অগ্রগামী সামাজিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল পৌরসভার সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে সংগঠনের আহ্বায়ক মামুনুর রশিদ শামীমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক চমক দেব’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাক্তণ স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ট্রাফিকের টিআই মো. রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, ব্যসায়ী সমিতির সদস্য আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এসময় সড়কে যত্রতত্র হর্ন বাজানো ধেকে বিরত থাকতে সচেতনতা মূলক বক্তব্য দেন বক্তারা। মানববন্ধনে হর্ন বাজানো থেকে নিরুৎসাহিত করে লিখা এ প্ল্যাকার্ড নিয়ে আমরা অগ্রগামী সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশ নেয়।



মন্তব্য করুন