শ্রীমঙ্গলে ইকরামুল মুসলিমীনের মাক্স বিতরণ এবং গণ-সচেতনতা ক্যাম্পেইন

November 12, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল চৌমুহনা পয়েন্টে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের উদ্যোগে কভিড-১৯ দ্বীতিয় দফার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাক্স বিতরণ এবং গণ-সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর বুধবার ক্যাম্পেইন উদ্ভোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন ইকরামুল মুসলিমীন এবং সংগঠনের প্রতিষ্ঠিাতা সভাপতি করোনার শুরু থেকে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে, আমি সবসময় তাদের পাশে আছি। এবং তিনি বলেন ১১ নভেম্বর থেকে শ্রীমঙ্গলে মোবাইল কোর্টে পরিচালানা করা হবে, যারা মাক্স পরিধান করবেনা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের দায়িত্বশীল হাঃ মাওঃ আব্দুল্লাহ চৌধুরী জুম্মন,আব্দুল কাইয়ুম, হাঃ মাওঃ শাহাদত হোসাইন, হাঃ মাওঃ শুয়াইবুর রহমান, হাঃ আইনুল ইসলাম, মোহাঃ হিফজুর রহমান, মোহাঃ আলাউদ্দিন, মোহাঃ আব্দুর রউফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com